শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বাংলাদেশের মানচিত্রে যারা বসবাসকরি, সবাই বাঙ্গালি-   বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফটোকার্ড

মোঃ হোসেন আলী  ছোট্ট :  বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশের মানচিত্রে যারা বসবাসকরি, সবাই বাঙ্গালি না। বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠি, তারপরেও সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।

শনিবার (১৬ মে ২০২৬) ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশন আয়োজিত বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল জাতিগোষ্ঠিকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলো, সেই স্বপ্ন তার সন্তান তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, সত্যিকারের বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মামুন খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,  সহ- সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০