সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ  বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ বেলকুচি  উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি/ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

বেলকুচি  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে,

 মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেলকুচি  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলার ১ হাজার১০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও ৫০০ জনের মাঝে শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের  প্রধান অতিথি  সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার,  বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রমুখ ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এবং  স্বাগত বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর । 

 অনুষ্ঠান পরিচালনা করেন,  বেলকুচি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ। এসময়ে বেলকুচি উপজেলার প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও সুবিধাভোগী ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০