শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী ছোট্র :
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি—এই বার্তা পৌঁছে দিতে সিরাজগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে জেলা কারাগার প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “মাদক জীবন ধ্বংস করে। একজন মানুষ মাদকে আসক্ত হলে তার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, কারাবন্দীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা শাস্তি ভোগ শেষে সমাজে ফিরে গিয়ে নতুনভাবে স্বাভাবিক জীবন শুরু করতে পারে এবং অপরাধ ও মাদক থেকে দূরে থাকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি মাদকের কুফল, স্বাস্থ্যঝুঁকি, সামাজিক অবক্ষয় এবং আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কারাগার সিরাজগঞ্জের জেল সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে কারাগারে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দিদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং সুস্থ জীবনে ফিরে যেতে উদ্বুদ্ধ করাই এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এসময় জেলা কারাগার সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কারাবন্দীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত জীবন গঠনে সচেতন হওয়ার পরামর্শ দেন। আয়োজকরা জানান, সমাজকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০