শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রায়গঞ্জে ইডিএন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

Download Photocard

সেলিম রেজা, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঈদের আনন্দ ও পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে ই.ডি.এন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী-২০২৬”। বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৩ এর শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলা পরিণত হয় এক আবেগঘন ও আনন্দঘন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মন্ডল এবং অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী মোঃ শাহজাহান আলী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি মোঃ তারিকুল ইসলামসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসসি ব্যাচ-২০১৩ এর শিক্ষার্থী এস. এম. মুনসুর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ-২০১৩ এর শিক্ষার্থী মোঃ সেলিম রেজা, মোঃ আরিফুল ইসলাম (আরিফ), মোঃ সেলিম পারভেজ, মোঃ মেহেদী হাসান, মোঃ শাকিল আহমেদ, মোঃ জুবায়ের, মোঃ জাকারিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইমরান, মোঃ সৈয়দুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আকমল হোসেন, এস. এম. মুনসুর আলীসহ আরও অনেকে।

এছাড়া নারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. সাবিনা খাতুন, মোছা. সুমা খাতুন, মোছা. মলিনা খাতুন, মোছা. তুহিন খাতুন, মোছা. রুমা খাতুন, মোছা. মাহফুজা খাতুন, মোছা. জেসমিন খাতুন, মোছা. সুইটি খাতুন, মোছা. বিউটি খাতুন, মোছা. শারমিন খাতুন ও মোছা. তমা খাতুন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থী মোঃ সেলিম রেজা বলেন, “দীর্ঘ ১৩ বছর পর আমরা আবারও একত্রিত হতে পেরেছি। বিদ্যালয় জীবনের পাঁচটি বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। আজকের এই মিলনমেলা আমাদের নিজেদের আগ্রহ, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, প্রতিবছর যেন এ ধরনের পুনর্মিলনী আয়োজন করা হয় এবং আমাদের বন্ধন আরও দৃঢ় হয়।”

সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন, “এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে প্রথমবারের মতো এমন একটি পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সাবেক শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, প্রতি বছর এ আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।”

প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মন্ডল পুনর্মিলনীর আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা অটুট রাখার আহ্বান জানান।

অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী মোঃ শাহজাহান আলী মন্ডল সাবেক শিক্ষার্থীদের এমন মিলনমেলায় অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন এবং ঈদ-পরবর্তী আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন।

অনুষ্ঠানের সার্বিক সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোঃ সেলিম পারভেজ, মোঃ আরিফুল ইসলাম (আরিফ), মোঃ সেলিম রেজা, মোঃ জুবায়ের, মোঃ শাকিল আহমেদ এবং মোঃ মেহেদী হাসান। তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু একটি পুনর্মিলনী নয়, বরং বন্ধুত্ব, স্মৃতি ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসার এক অনন্য বন্ধনের প্রতীক হয়ে থাকবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০