শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা সফল করার লক্ষ্যে তাড়াশ উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা সফল করার লক্ষ্যে তাড়াশ উপজেলা ওলামা দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) বেলা ১২ টায় তাড়াশ উপজেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, তাড়াশ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মুত্তাকিম বিল্লাহ ও পরিচালনা করেন, তাড়াশ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাসির উদ্দীন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার মোঃ আফসার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুর রহমান টুটুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক,সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।

বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মোঃ নুরনবী হোসাইনী প্রমুখ।

এসময় তাড়াশ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তাড়াশ উপজেলা ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০