ফটোকার্ড
আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহ্যবাহী থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে সলঙ্গা থানা মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে শেষ হয়। খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই থানা মাঠে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত ফুটবলপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হন।
ম্যাচে দেশের সুনামধন্য ফুটবলার, জাতীয় অনূর্ধ্ব -১৭ দলের খেলোয়াড় সহ অভিজ্ঞ ফুটবলাররা অংশ নেন। ৯০ মিনিটজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে শতদল স্পোর্টিং ক্লাব সলঙ্গা ২ গোলে বিজয় অর্জন করে এবং জয়পুরহাট মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি ১ গোলে পরাজয় বরণ করে। উক্ত খেলাটি পরিচালনা করেন ওসমান গনি,লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ ও আব্দুল কাদের।
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জয়পুরহাট মঙ্গলবাড়ী ফুটবল একাডেমির পক্ষ থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন ক্যাপ্টেন আকাশ ও টিম ম্যানেজার আবু রায়হান।
সলঙ্গা শতদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন ক্যাপ্টেন সাব্বির আহমেদ সবুজ ও টিম ম্যানেজার হুমায়ুন কবির রানা। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার রহমাতুল বারী,ব্যবসায়ী মাসুদ রানা মন্ডল, কাওসার সরকার,নুরুল ইসলাম সহ-সাংবাদিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।





