শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Download Photocard

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবোর্ডের আদলে প্লে থেকে পঞ্চম শ্রেণির মোট সাড়ে ছয়শ পরীক্ষার্থী একদিনের এই পরীক্ষায় অংশ নেয়।

বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত অক্সফোর্ড স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ্যাসোসিয়েশনের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন জানান, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ণ ও ফলাফল প্রকাশিত হবে এ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে।এতে করে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই পরীক্ষা সম্পর্কে সচেতনতা ও আস্থা বৃদ্ধি পাবে।

এসময় কাজিপুর শাখার সভাপতি শাহ আলম বলেন, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর শতকরা সাতভাগ ট্যালেন্টপুল, আট ভাগ সাধারণ গ্রেড এবং বাকি ২৫ ভাগ স্কুল ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে। এসময় অংশগ্রহণকারী ১৪ টি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০