,
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ
পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জে রেলওয়ে কলোনি স্কুল সংলগ্ন সড়কের বেহাল দশা,বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি
সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার
তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবাধে বিক্রি হচ্ছে রিং ও কারেন্ট জাল
সিংড়ার চলনবিলে দেশীয়় প্রজাতি মাছের আমদানি,দিনদিন বাড়ছে চাহিদাও

শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই, ২০২৬) দিবাগত রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা চালারপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে সিএনজিযোগে রাত্রিকালীন বিশেষ ডিউটি ও ওয়ারেন্ট তামিল করার দায়িত্বে ছিলেন। রাত আনুমানিক ১২:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, রাউতারা চালারপাড়া এলাকার আজাদ শেখের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়ার আসর বসেছে।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় রাত ১:৩০ মিনিটে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে ১০ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সঞ্জয় ঘোষ (৪৫), পিতা: সরোজ ঘোষ,
২. বিশ্বজিৎ (৩৬), পিতা: ঘোরলাল বাহাদুর,
৩. সামায়ন (৫০), পিতা: মৃত আমির উদ্দিন,
৪. হুমায়ুন কবির (৪৮), পিতা: মৃত রহমান মোল্লা,
৫. মফিজুল ইসলাম (৩৫), পিতা: চাঁদ আলী শেখ,
৬. নজরুল ইসলাম (৪৫), পিতা: মৃত রমজান শেখ,
৭. মোঃ রেজাউল করিম (৩৫), পিতা: মোঃ তালেব আলী,
৮. সেলিম রেজা (৩৯), পিতা: কফির উদ্দিন,
৯. আজাদ খাঁ (৪৫), পিতা: আবু সামা,
১০. মুজাহার (৪৫), পিতা: মৃত দুদু মোল্লা,
(গ্রেপ্তারকৃত সকলের বাড়ি শাহজাদপুর থানার রাউতারা এলাকায়)

পুলিশ জুয়ার আসর থেকে ৩ প্যাকেট তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১৭ হাজার ২৮০ টাকা উদ্ধার করে। জব্দকৃত টাকার মধ্যে ১০০০ টাকার নোট ২টি, ৫০০ টাকার নোট ২০টি, ২০০ টাকার নোট ৭টি, ১০০ টাকার নোট ১৮টি, ৫০ টাকার নোট ২৮টি, ২০ টাকার নোট ২৫টি এবং ১০ টাকার নোট ১৮টি রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আসামিরা টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এরকম অভিযান আরো অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ