,
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ
পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জে রেলওয়ে কলোনি স্কুল সংলগ্ন সড়কের বেহাল দশা,বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি
সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার
তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবাধে বিক্রি হচ্ছে রিং ও কারেন্ট জাল
সিংড়ার চলনবিলে দেশীয়় প্রজাতি মাছের আমদানি,দিনদিন বাড়ছে চাহিদাও

সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নলকা কায়েম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই এলাকার অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এই সড়ক পাকাকরণ সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, দপ্তর সম্পাদক ওবায়দুল হক সুমন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল জুব্বার মেম্বার।
এ সময় নলকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য ভিপি আইনুল হক ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ