,
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ
পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জে রেলওয়ে কলোনি স্কুল সংলগ্ন সড়কের বেহাল দশা,বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি
সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার
তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবাধে বিক্রি হচ্ছে রিং ও কারেন্ট জাল
সিংড়ার চলনবিলে দেশীয়় প্রজাতি মাছের আমদানি,দিনদিন বাড়ছে চাহিদাও

বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ

ফটোকার্ড


মোঃ যুবায়ের হোসাইন,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় স্থানীয় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন অনুদান সামগ্রী, গাছের চারা, খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে জানানো হয়, বার্ষিক উন্নয়ন তহবিল ও বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৫০ লাখ টাকার অনুদান, স্পিকারের পক্ষ থেকে ৬১ জনের মধ্যে ১৮ লাখ ৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০ জন অসহায়, অসুস্থ ও দুঃস্থ ব্যক্তির মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ এবং নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা নগদ সহায়তা।

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল স্থাপন, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুলব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের মাঝে ৬টি ভ্যান ও দোকান, শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জোড়া এডিপির বেঞ্চ ও ১০০ জোড়া রাজস্ব খাতের বেঞ্চ, ১২০টি সিলিং ফ্যান, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দরিদ্র পরিবারের জন্য ৫০টি নলকূপ বিতরণ করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে অনুদান সামগ্রী, নগদ অর্থের চেক ও বিভিন্ন উপকরণ তুলে দেন।

শেয়ার করুনঃ