,
সর্বশেষ
অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন
বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় প্রথম হওয়ায় মো.শফিকুল ইসলামকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের
কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিল পুলিশ, নগদ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড
কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২

ফটোকার্ড

সোহান সেখ :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগে চাচা ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে উপজেলার জামতৈল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল জলিল তালুকদারের ছেলে রুহুল আমিন তালুকদার ও তার চাচা মনতাজ তালুকদার।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার জামতৈলের বাসিন্দা সাবিনা ইয়াসমিনের দায়ের করা জিআর-২/২৬ নম্বর মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৩০৭ (হত্যাচেষ্টা) ও ৩২৬ (গুরুতর জখম) ধারায় করা হয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর থেকে আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ, প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির আহমেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়, আসামিরা অন্যদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন। অপর দুই আসামি মনতাজ আলী তালুকদার ও কুরমান আলী নিয়মিত বাড়ির আশপাশে গিয়ে অশান্তি সৃষ্টি ও ভয়ভীতি দেখাচ্ছেন। গত ১৩ মার্চ জুমার নামাজের পর সাব্বিরের বাবা ও চাচাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ৮ মে সাব্বিরকে তুলে নিয়ে গুম করার হুমকি দেওয়া হলে মানসিক চাপে তাঁর সিওপিডিতে আক্রান্ত বড় চাচা অসুস্থ হয়ে এনায়েতপুর হাসপাতালে ভর্তি হন।

ভুক্তভোগী পরিবারের দাবি, রুহুল আমিন তালুকদার ফেসবুক ও মেসেঞ্জারে উস্কানিমূলক পোস্ট এবং ভয়ভীতি প্রদর্শনমূলক বার্তা পাঠিয়ে আসছেন। এসবের স্ক্রিনশটও সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালতে প্রতিবেদন দেওয়া হয়। আদালত চার আসামিকে গত ৯ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত দিনে তাঁরা হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কামারখন্দ থানার এসআই মো. শহীদুল বলেন, আমাদের কাছে ৪ জন আসামিকে ধরার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুনঃ