,
সর্বশেষ
অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন
বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় প্রথম হওয়ায় মো.শফিকুল ইসলামকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের
কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিল পুলিশ, নগদ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড
কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ দেশের বিভিন্ন স্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তেমনই সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং জেলার মধ্যে দিয়ে চলনবিল বয়ে যাওয়ায় এ জেলাতেও বন্যার আশংকা করা হচ্ছে। সেক্ষেত্রে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জেলায় সম্ভাব্য বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করেছে তারা। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

তিনি বলেন, সম্ভাব্য বন্যার কথা চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সেবা নিশ্চিতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি, ৯টি উপজেলায় ৯টি এবং জেলায় ১টি সহ মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,সহ- সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর কবীর সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ