শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনামলে বর্বরোচিত নির্যাতিত বিএন‌পি নেতা-রফিক

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে বিএনপির রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র সরকার রফিকুল ইসলাম রফিক । ছোট বেলা থেকেই ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা ছিলেন।  এর পরে তিনি সায়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ সময় পার করেছে। মামলা, হামলা, জেল জুলুম নির্যাতনে তাকে দমাতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আস্থাভাজন হিসেবে তিনি বর্তমানে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি।

ইতিমধ্যে সদর উপজেলার প্রতি ওয়ার্ড থেকে শুরু করে প্রতি ইউনিয়নে তথা সিরাজগঞ্জের সব পেশাজীবী মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই রাজনীতিক নেতা। দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নিতে ভুল করেন না তিনি। তৃণমূল থেকে উঠে আসা এক অসাধারণ ব্যক্তি শুধু বিএনপি নেতাই না, সকল জনসাধারণের নিকট পরিচিত এবং জনপ্রিয়ও বটে। জাতীয় রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন যাবত ঘনিষ্টভাবে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির এই নেতা সব সময় এলাকার মানুষের জন্য কাজ করেন। মানুষের সমস্যার সমাধান ও সহযোগীতা করতে তিনি সর্বদা তৎপর। আওয়ামীলীগের সৈরাচার সরকারের আমলে সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মধ্যে যারা মামলায় গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। অসংখ্য মামলার আসামী তিনি। তারপরও তিনি বিএনপির নেতৃত্ব থেকে বিদয় নেননি। এজন্য সর্বস্তরের নেতাকর্মীগণ শ্রদ্ধা ভরে স্বরণ করে তাঁকে।

স্থানীয় রাজনীতিতে উনার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সায়দাবাদ ইউনিয়নের জলাবদ্ধতা, রাস্তাঘাট নির্মাণ, যানজট নিরসন এবং মাদক নিয়ন্ত্রণে উনার বিকল্প নাই । তিনি যদি সায়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবেন বলে সকলের আশা। তাই অধিকাংশ ভোটার তাকেই ভোট দিবেন বলে অঙ্গীকারবদ্ধ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০