,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় সড়কের পাশে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ; তদন্তে বন বিভাগ
তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে থানা পুলিশের আলোচনা সভা
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয়, যা বললেন সাইদুর রহমান বাচ্চু
আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার,গ্রেপ্তার ৭
তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি গ্ৰেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার,গ্রেপ্তার ৭

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলায় চলমান সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনায় এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে চারজনকে এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়। সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ