,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় সড়কের পাশে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ; তদন্তে বন বিভাগ
তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে থানা পুলিশের আলোচনা সভা
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয়, যা বললেন সাইদুর রহমান বাচ্চু
আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার,গ্রেপ্তার ৭
তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি গ্ৰেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ জুলাই) রাতে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। সভায় সহ-সভাপতি জিহাদুল ইসলাম ও হীরক গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রহমত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ. এম. আলমগীর কবির এবং কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, শফিক মোহাম্মদ রুমন ও সোগাগ হাসান জয় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নির্বাচনের জন্য খসড়া নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব নির্বাচিত হবে, যা সিরাজগঞ্জ প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা আরও সমুন্নত রাখতে ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ