শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ চুরির দায়ে বিএনপি নেতা বহিষ্কার

Download Photocard

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়কামীলীগ নেতাকে সাথে নিয়ে বিএনপি নেতা সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করায় গত কয়েকদিনে দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের আলোকে গত ৩ জানুয়ারি সলঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যায়।

আজ শনিবার থানা বিএনপির নির্দেশিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি রাস্তার গাছ চুরি করে বিক্রি করার দায়ে থানা বিএনপির দলীয় প্যাডে দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমনের স্বাক্ষরিত অব্যাহতি পত্রে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ ফেরদৌস জামান মুকুলকে সাময়িক বরখাস্ত (অব্যাহতি) প্রদান করা হয়েছে।

উল্লেখ্য-সিরাজগঞ্জের সলঙ্গায় সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা এলাকায়  অবৈধভাবে দলীয় প্রভাব খাটিয়ে আঞ্চলিক সড়কের প্রায় ১৫০ শতাধিক গাছ কেটে নেন,  সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ও  ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক,  ফেরদৌস জামান  মুকুল  ও তার চাচা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন আলী হাজি। 

শনিবার সরেজমিনে গিয়ে দেখাযায়,  সলঙ্গা চৌবিলার আঞ্চলিক সড়কের চক চৌবিলা কমনিউটি ক্লিনিকের সামনে থেকে প্রায় অধাকিলোমিটার সড়কের প্রায় ১৫০ টি  ইউক্যালিপ্টাস গাছ কেটে নেন চাচা ভাতিজা। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ্যাধিক টাকা। 

 শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় , একসময়ের আওয়ামীলীগের সহসভাপতি হোসেন আলী ও তার ভাতিজা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুল দলীয় প্রভাব খাটিয়ে রাস্তার গাছ গুলো  কেটে বিক্রি করেন। 

চাচার প্রভাব না থাকলেও ভাতিজা  প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে গাছ কাটেন । তারা প্রভাবশালী ও প্রতাপশালী হওয়ায় ভয়ে মুখ খোলেন না অনেকেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০