সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সলঙ্গায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

শাহরিয়ার মোরশেদ সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন। নিহত চালক সুমস গাজীপুর কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

বুধনার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনা থেকে ঢাকা গামী  সি-লাইন একটি যাত্রীবাহী বাস রাস্তা ক্রস করে উল্টোপথে ন্যাশনাল ফুড ভিলেজে হোটেলে ঢোকার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরাসাইকেল চালক নিহত হয়। আহত হয় এক  আরেক আরোহী।

বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০