শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নির্বাচিত এমদাদুল হক

Download Photocard

সোহান সেখ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ভেংড়ী গ্রামের কৃতি সন্তান এমদাদুল হক। পরোক্ষ রোকন সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন।

দীর্ঘ ছয় বছর ধরে এমদাদুল হক পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালীন সময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে তাকে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তিনি পরপর দুবার কারাবন্দী হন এবং বেশ কয়েকটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।

গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর তিনি আরও সক্রিয়ভাবে সংগঠনের কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় তিনি পূর্ণিমাগাতী ইউনিয়নের সংগঠনকে সুসংগঠিত করেছেন।

এমদাদুল হক তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত থাকব।”

উল্লেখ্য, তার নেতৃত্বে পূর্ণিমাগাতী ইউনিয়নের জামায়াত শক্তিশালী এবং সুসংগঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০