মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষার্থীরা। এসময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার (২১শে জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস -৩ এর সামনে বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়।

পরে বগুড়া নগরবাড়ি মহাসড়কে শিক্ষার্থীরা জটলা সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উপরে বসে অবরোধ সৃষ্টি করে।

অবরোধের ফলে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পরতে হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে র‌ওনা হয়। অবরোধে প্রায় ৪ ঘন্টা স্থবির থাকে শতশত দুর পাল্লার যানবাহন, পন্যবাহী ট্রাক, জ্বালানি তৈলবাহী ট্যাংক লরি সহ সকল প্রকার যানবাহন।

পরে বেলা ৩টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেও ব্যার্থ হন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসান তালুকদার উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এসময় ভিসি ড. এস‌এম হাসান তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দাবির সাথে আমি সহমত পোষণ করছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবনা আগামী ২৮ জানুয়ারি মন্ত্রনালয়ে উত্থাপিত হ‌ওয়ার কথা। যদি দাবি পূরণ না হয় তাহলে আমিও তোমাদের সাথে আন্দোলন করবো।

পরে বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০