সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ খ্রিঃ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”, এ শ্লোগান নিয়ে- সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ খ্রিঃ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, 
রবিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিঃ ভবনের সামনে  হতে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা ও তারুণ্য উৎসবের বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন শিক্ষার্থীরা  হাতে নিয়ে  এক বর্ণাঢ্য  র‍্যালি বের করে শহরের ফজলুল হক রোড দিয়ে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে গিয়ে  শোভাযাত্রাটি শেষে তারুণ্য উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।

এ অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য  জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত  মাহমুদুল ইসলাম রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন  প্রমুখ। 


এসময়ে বাংলাদেশ তায়কোয়ানদো ক্লাবের  এক্সিকিউটিভ কমিটির মেম্বার মোঃ পলাশ মিঞা, মোঃ মোসলেম মিয়া, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে  অনুষ্ঠান সঞ্চালনা করেন,  প্রভাষক ও ধারাভাষ্যকর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০