শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক ও রাসায়নিক সার ডিলার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক ও রাসায়নিক সার ডিলার মালিকদের সহিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায়
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম,সাধারন সম্পাদক আবুল হাশেম আবু,সহ-সভাপতি সরদার মোঃ আফসার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোকনী প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি,সার সরবরাহ করার প্রতি গুরুত্বারোপ করেন। জেলার ৯ টি উপজেলায় নিযুক্ত বিসিআইসি সার ডিলারগণ সভায় উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সার সরবরাহ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। একই সাথে সঠিক সময়ে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
২০০৯ সালে বেঁধে দেয়া কমিশনেই সার সরবরাহ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডিলারগণ।সভায় ডিলারদের কমিশন বৃদ্ধির আহবান জানান বক্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০