শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শিয়ালকোল দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Download Photocard


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতীর অন্যতম বিদ্যাপীঠ দেরাজউদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনভর ফয়সাল হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি মঞ্জুর হাসান মাহমুদ খুশির পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলম তালুকদার উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসবমুখর ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।


প্রতিযোগিতায় ৬০০ মিটার, ৪০০ মিটার, ২০০ মিটার দৌড়, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অঙ্ক দৌড়, ৮০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেন। দিনব্যাপী ক্রিড়া এ প্রতিযোগিতায় বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়া হয়।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম সেখ, হেলাল সেখ, শিক্ষক নার্গিস পারভীন, আব্দুল মোনাইম, জামাল উদ্দিন, আব্দুস ছামাদ, রাবেয়া খাতুন, মজিবুর রহমান, উম্মে সালমা, জাহাঙ্গীর আলম, কানাই লাল পাল, আবু মোস্তফা আল মামুন তালুকদার, নাসির উদ্দিন ও হজরত আলী প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০