শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ঘোষণার ৪১ বছর পূর্তিতে নানা আয়োজনে উদযাপন

ফটোকার্ড

 

 নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ জেলার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ফোরাম ও দৈনিক কলম সৈনিক-এর উদ্যোগে স্থানীয় দৈনিক কলম মিডিয়া সেন্টারে সিরাজগঞ্জ জেলা ঘোষণার ৪১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা, গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠা উদযাপন কমিটির আয়োজনে ও দৈনিক কলম সৈনিক-এর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং দৈনিক আজকের জনবাণীর সহকারী সম্পাদক দুলাল উদ্দীন আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলার উন্নয়নে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখায় ১২ জন বিশিষ্ট গুণীজনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মের কাছে শিক্ষা, শিল্প, সাহিত্য, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে সিরাজগঞ্জের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলার রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০