শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্টঃ
গৌরব, ঐতিহ্য ও আদর্শের ধারক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন (মুক্তির সোপান) থেকে র‍্যালিটি শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আলহাজ উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি মুজিব সড়ক ও এস এস রোড প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আজিজ, শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ শামীম রেজা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা ছাত্রশিবিরের আদর্শ, লক্ষ্য ও অর্জন তুলে ধরে সংগঠনের সদস্যদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০