শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেফতার

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মাহবুব খান (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়।

গ্রেফতার মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ী বাড়ি গ্রামের মৃত চান খানের ছেলে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবি’র (ওসি) একরামুল হোসাইন জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজ বাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি’র (ওসি) আরও জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরও ৮টি ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০