শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
শহীদ পরিবার সদস্যসহ এনসিপিকে জামায়াতের সংরক্ষিত নারী আসন উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বগুড়া সফর ঘিরে সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায়,ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

সিরাজগঞ্জে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা  বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন-স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন ,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। কিন্তু বারবার স্বৈরাচারীদের উজ্জীবিত করা হয়েছে। ১৯৭১ সালে আমাদের দেশে লাখো মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র গণতন্ত্রের জন্য অনেক মা বাবা তাদের সন্তানকে হারিয়েছেন। ১৯৭৫ সা‌লের জানুয়ারিতে আইন করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। যে কারণে বাংলাদেশের মানুষ খুব কষ্ট পেয়েছে। যার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনারে পতন ঘটিয়ে দেশছাড়া করেছে। নতুন করে এদেশে আর অরাজকতা করার চেষ্টা না করার জন্য আওয়ামী লীগের সকল সদস্যদের হুঁশিয়ারি প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম. এ. মুহিত, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, মো. মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা  আব্দুল আজিজ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপাসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ১৮টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০