শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

Download Photocard


নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

১৫-০২-২০২৫
০১৭১৮৫১১৫৩৪.

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০