সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা ও কমিটি গঠন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য”- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার রিয়া রুপন পার্ক, চড়ুইমুড়ি  শিশুপার্কে আয়োজিত প্রতিনিধি  সভায় সভাপতিত্ব করেন,  সভার আহ্বায়ক ও ইউটিব চ্যানেল চিত্রপুরি কৃষিচিত্র মোঃ রফিকুল ইসলাম মানিক। স্বেচ্ছাসেবী মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  জেলা শহরের “সুখ পাখি”র পরিচালক শেখ রজব, শাহজাদপুর উপজেলার “দি বার্ড সেফটি” সংগঠনের চেয়ারম্যান  মামুন বিশ্বাস, “প্রচেষ্টা সবার জন্য” এর চেয়ারম্যান  শাহবাজ খান সানি, “ভিলেশ ভীষণ” এর চেয়ারম্যান শরীফ খন্দকার প্রমুখ। 
দিনব্যাপী এ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  যমুনা টেলিভিশন  এর সিনিয়র   ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি রফিক সাঈদ প্রমুখ। 

সভায় জেলার নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের  প্রতিনিধি অংশ গ্রহণ করে  । স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে প্রত্যেক উপজেলার ২ জন করে প্রতিনিধি সভায় তাদের মতামত ব্যক্ত করেন। তাদের মতামতের ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি অনুযায়ী প্রত্যেক উপজেলা হতে দু’জন ও একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার   রাসেল আহমেদ,মনির হোসেন, কাজিপুর উপজেলার আশকার পাইন, কামারখন্দ উপজেলার তমা খাতুন, উল্লাপাড়া উপজেলার আরিফুর রহমান, শাহজাদপুর উপজেলার হাবিবুর রহমান হাবিব, বেলকুচি উপজেলার উজ্জ্বল অধিকারী, সলঙ্গা থানার শাহ আলম, তাড়াশ উপজেলার দেলবার হোসেন, এনায়েত পুর থানার সাইফুল ইসলাম, চৌহালী উপজেলার ইউসুফ আলী।

পরে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ  
কমিটিতে   আহবায়ক হলেন, র.ই. মানিক, সদস্য সচিব মামুন বিশ্বাস সহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান  পরিশেষে রিয়া রুপন পার্ক, চড়ুইমুড়ি শিশুপার্কে বৃক্ষ রোপণ করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০