শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ অনুষ্ঠিত হয়। এতে ক্রীড়া,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

 বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে   ঝিকিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  উক্ত উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও ১ টা পৌরসভাসহ মোট ১৫ টি ইউনিয়ন  নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। 

 

জানা যায় যে, প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রতিযোগিতায় ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং মিলে ৫২ টি ইভেন্টে) উপজেলার বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে  পৌরসভার পাশাপাশি এবার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় গুলো খুব ভালো করেছে। উধুনিয়া ইউনিয়ন এর উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ফারিহা, ছোয়াদ আকন্দ, মোহনা খাতুন জীম চিত্রাংকন ও উপস্থিত বক্তব্যে প্রথম স্থান সহ উধুনিয়া ইউনিয়নে ১০ টিতে প্রথম স্থান সহ মোট ১৭ টি পুরষ্কার পেয়েছে। মোহনপুর ইউনিয়ন ১৬, বাঙ্গালা ইউনিয়ন ১৫ টি সহ প্রতিটি ইউনিয়ন কম বেশি পুরস্কার পেয়েছে।

সবচেয়ে বড় বিষয় উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে ওনার পুরো টিম এর লক্ষ্য ছিলো শিক্ষা থেকে শুরু করে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিটি বিষয়েই যেন শুধু শহর কেন্দ্রীক না হয়ে গ্রামের বিদ্যালয় গুলোও উন্নত করে। যার ফলশ্রুতিতে পুরো উপজেলার গ্রামের বিদ্যালয় গুলো যথেষ্ট ভালো করেছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সাবলীল সঞ্চালোনায় এবং  সকল শিক্ষকদের সার্বিক  সহোযোগিতায় একটি সুন্দর ও সফল অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০