সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

চট্টগ্রামে পরিকল্পিত ‘মব’ তৈরি করে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২

চট্রগ্রাম প্রতিনিধি : পরিকল্পিত ‘মব’ তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এসময় পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। উদ্ধার করা হয় একটি চাকু ও মোটরসাইকেল।

আজ শনিবার (১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন-সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। আর হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পরে খবর পেয়ে সী-বিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এসময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেল জব্দ করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০