শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চৌহালী উপজেলায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

Download Photocard

তারিকুল আলম,স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার বাবলাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের হাতে লাঠিসোটা দেখা গেছে।

কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক রুবেল রানা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এতে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ)। পরের দিন দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের একাংশ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ)  বলেন, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি সত্যি দুঃখজনক। মূলত স্থানীয় কিছু সিনিয়র নেতার পরামর্শে ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এ ঘটনায় অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০