শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা এবং জেলার আওতাধীন সদর সহ ৯ টি উপজেলার বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা স্কাউটস এবং জেলার  আওতাধীন সদরসহ  ৯টি উপজেলার মনোনীত কাউন্সিলরদেরকে নিয়ে বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। 

সভার প্রথম অধিবেশনের শুরুতে প্রার্থনা সংগীত ও যে সকল স্কাউটগণ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া-মোনাজাত করা হয়।  পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ নিশ্চিত করণ করা হয় ।  

বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা বিশেষ কাউন্সিল সভার  মাধ্যমে জেলা স্কাউটস কমিশনার হিসেবে ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক, মোঃ সাজেদুল ইসলাম তালুকদার এবং  সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি) নির্বাচিত হন ।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস  সিরাজগঞ্জ জেলা বিশেষ কাউন্সিল সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য রাখেন,

বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর কর্তৃক মনোনীত লিডার ট্রেইনার প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন ( এলটি)। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন,  বাংলাদেশ স্কাউটস, এডহক কমিটির সদস্য সচিব মো. জামাল উদ্দিন। 

এ সময়ে  বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর  রশিদ সহ অন্যান্য স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০