মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

যমুনাসেতু পশ্চিম পাড়  মহাসড়কে ঢিল ছুড়ে মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের যমুনা সেতু   পশ্চিম পাড়  মহাসড়ক কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন কোনাবাড়ি এলাকায়  একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে কোনাবাড়ি এলাকায় রাজশাহীগামী মাইক্রোবাসটি ডাকাতদের কবলে পড়ে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, কোনাবাড়ি এলাকায় ডাকাতরা রাস্তার ওপর ইট  ছুড়ে মারে, এতে চালক বাধ্য হয়ে মাইক্রোবাসটি থামান। এরপর সাত-আটজনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।  ডাকাতরা যাত্রীদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।  ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও জানান, যাত্রীদের মধ্যে কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, সবাই নিরাপদ রয়েছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ ধরনের ঘটনায় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মহাসড়কে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০