সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

চট্টগ্রামে ডিলারের গুদামে হাজার হাজার লিটার সয়াবিন,সংকট সৃষ্টির দায়ে জরিমানা

চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি প্রতিষ্ঠানের গুদামে মিলেছে মজুদ করে রাখা প্রায় ৬ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল। প্রতিষ্ঠানটিকে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ওই এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭শ’ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি.কে গ্রুপের ডিলার। প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় ‘আল রায়া’ সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, অননুমোদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও, প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০