শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাপাহারে ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

ফটোকার্ড

রায়হান, সাপাহার নওগাঁ ( প্রতিনিধি):

দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে নওগাঁর সাপাহারে মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় সাপাহারের সর্বস্তরের জনগণের উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

আয়োজকদের পক্ষে মোহাম্মদ সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক, চিন্তক ও সংগঠক মাহফুজ ফারুক, গুড ওয়ার্ক ফাউণ্ডেশনের মোঃ নাবিল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলওয়ার হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রিফাত হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড়-সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করণ এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ভুক্তভোগী ও সাক্ষীকে সব ধরনের সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করার দাবি জানান।


অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান বক্তারা। প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে সাপাহারের সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবি জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০