শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী আঞ্চলিক স্কাউটসের কমিশনার নুরুল ইসলাম, সম্পাদক সাইফুল হক

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট)

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ২৭ তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় ক্রীড়া পরিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক লিডার ট্রেনার মো: নুরুল ইসলাম আঞ্চলিক কমিশনার পদে ও রুয়েট চত্ত্বরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: সাইফুল হক আঞ্চলিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার( ১২ মার্চ ২০২৫ খ্রিঃ) আঞ্চলিক স্কাউট কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র, নওদাপাড়া, রাজশাহীতে বার্ষিক কাউন্সিল এর মূলতবি সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্কাউটস এর সভাপতি (পদাধিকার বলে) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা পর্ষদ নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। মোট ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে রেশম উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো: আনওয়ার হোসেন এএলটি, নাটোর মুক্ত স্কাউট দলের সঞ্জীব কুমার সরকার এলটি, সিরাজগঞ্জের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন এলটি, রাজশাহী কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার শামসুদ্দিন আহম্মদ এএলটি কোষাধ্যক্ষ পদে, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী স্কাউটার মো: দেলওয়ার হোসেন যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর প্রতিনিধি পদে রাজশাহীর চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম মিজানুর রহমান এলটি ও পাবনার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুল হায়দার এএলটি, লিডার ট্রেনার প্রতিনিধি পদে নওগাঁর চকপ্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: শরীফুল ইসলাম ও সিরাজগঞ্জ কামারখন্দের শহীদ বুলবুল কারিগরী কলেজের শিক্ষক মো: খালেকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ এলাকা তথা রাজশাহী বিভাগের মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় বা সমমান প্রতিষ্ঠানের স্কাউটদের নিয়ে স্কাউটস এর রাজশাহী অঞ্চল। ০৬-২৫ বছরের ছেলে মেয়েদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক দিকগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর রাজশাহী অঞ্চলকে এই নির্বাচিত কমিটি আগামী ০৩ বছর নেতৃত্ব দিবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০