শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগ‌ঞ্জে চোরাই গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগ‌ঞ্জে দুই চোরাই গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অপস্ অফিসার মোঃ উসমান গণি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৪টার দি‌কে বেলকুচি উপ‌জেলার গয়নাকান্দি গ্রা‌মের কৃষক মো. জাহাঙ্গীর আলমের গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করলেও আর সন্ধান পাওয়া যায়নি। প‌রে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-১২ আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় র‌্যাব-১২ বুধবার ৩টি পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

আসামিরা হলেন পাবনার দুলাই গ্রা‌মের মো শাহজাহান খোন্দকারের ছে‌লে মো. শাহীন খোন্দকার, সিরাজগঞ্জের আলীয়ারপুর গ্রা‌মের মো. জমশের মণ্ডলের ছে‌লে মো. আব্দুল খালেক, প্রতাপ উত্তরপাড়া গ্রা‌মের মো. নজরুল ইসলামের ছে‌লে মো. সুজন আলী এবং মোহাম্মদ আলীর ছে‌লে জরিপ মণ্ডল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০