সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

গাজায় ইসরাইলি হামলায় ১৩ জন নিহত

আন্তর্জাতিক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মধ্যরাতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন।  গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, ইসরাইল বেশ ক’টি বিমান হামলা চালালে খান ইউনিস ও গাজা সিটিতে ১৩ জন নিহত এবং নারী ও শিশুসহ কয়েক ডজন আহত হয়েছেন।

ইসরাইল ও ফিলিস্তিনির হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরাইল মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতি হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেঙে যাওয়ার পর বোমা হামলায় ৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও পুরুষ।

মঙ্গলবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হামলা ‘সবেমাত্র শুরু’ এবং হামাসের সাথে ভবিষ্যতের আলোচনা ‘শুধুমাত্র আক্রমণের মুখেই হবে।’

তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে।  আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু।’

নেতানিয়াহুর কার্যালয় বুধবার ভোরে বলেছে, ইসরাইলি সরকার উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গাভীরকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে পুনর্নিয়োগের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন’ করেছে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে বেন গাভীর পদত্যাগ করেন। তিনি চুক্তিকে ইহুদি শক্তি দলের ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।তবে হামাস এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০