সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে ৪দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

হারুন অর রশিদ খান হাসানঃ

বুধবার দুপুরে  সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন সংলগ্ন  অফিসার্স ক্লাবের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপী অংশীজনদের প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ  নজরুল ইসলাম বলেন,গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এজন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই৷ সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না নিয়ো যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। যে কারণে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম।জেলা প্রশাসক আরোও বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব)  মোঃ কামরুল ইসলাম সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচাল ফারুক আহমেদ,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা।

প্রশিক্ষণ ও অনুষ্ঠান  সঞ্চালনা  করেন গ্রাম আদালত প্রকল্পের সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ( মোট ২৭ জন)  এই প্রশিক্ষণে অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০