মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা বাবুর মৃত্যুতে কেন্দ্রীয় সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নয়নের শোক

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ।
শনিবার দিবাগত রাত চারটার সময় ঢাকায় স্কয়ার হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি,  সাবেক রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বাবু  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বয়স। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান, আত্নীয়, স্বজন, অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার রাত দশটার সময় সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং মালসাপাড়া পৌর কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হবে।
এদিকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুর মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত শোক বার্তায় কেন্দ্রীয় নেতৃদ্বয় তার রুহের মাগফেরাত কামনা করে বলেছেন,সহযোদ্ধা মির্জা আবদুল জব্বার বাবু জাতীয়তাবাদী যুবদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন।মপতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্থানীয় যুবসমাজকে সুসংগঠিত করে সিরাজগঞ্জের যুবদলকে লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। রাজশাহী বিভাগীয় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পরামর্শ প্রদানের ক্ষেত্রেও তিনি সবরকম লোভ ও আবেগের উর্দ্বে থেকে কাজ করেছেন। জাতীয়তাবাদী যুবদলের অদম্য এই সহ যোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহতায়ালা সহযোদ্ধা মির্জা আবদুল জব্বার বাবুকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্যধারণের তৌফিক দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃত্ববৃন্দ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০