শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না: সারজিস

ফটোকার্ড

ঢাকাঃ  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলের নাম কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে নতুন কিছু আসছে। দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল আছে কিনা- এই জিনিসগুলো দেখে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেবে।’

আজ সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ, একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড  পাওয়ার জন্য বা যেকোনো কাজের তার কাছে যান না কেন, কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে।

নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না।

তিনি বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন, তাহলে বাকী পাঁচ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ আর কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে দেয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের অনেকের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো, অনেকের নাতির মতো। আমরা কোন ভুল করলে আপনারা আমাদের শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোন দলের, কোন মার্কার অন্ধ ভক্ত হবো না।’

পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০