শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

Download Photocard


মোঃ মেহেদী হাসান সরকার, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯:৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুন।

আহতদের মধ্যে রয়েছেন নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬) এবং প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০