সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলায় গুম,খুন ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সোহান সেখ :

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সায়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মঞ্জরুল ইসলাম (সোহাগ)-এর সৌজন্যে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে এসব উপহার উপকারভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার প্রাপ্তদের মধ্যে রয়েছেন নিহত বাবলুর পিতা আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীরের ভাই মো. আনোয়ার হোসেন, জবানের ভাই হামিদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মমিন তালুকদার এবং নিহত আকবর আলীর পরিবার। এছাড়াও আরও চারটি নির্যাতিত পরিবার এই সহায়তা পেয়েছে।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোহাম্মদ রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে মোঃ মঞ্জরুল ইসলাম (সোহাগ) বলেন, “রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার পরিবারগুলোকে বিএনপি সবসময় স্মরণে রাখে। তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানো অব্যাহত থাকবে।”

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বলেন, “এই পরিবারগুলো শুধু আমাদের সংগঠনেরই নয়, দেশের জন্য ত্যাগ স্বীকার করা সাহসী মানুষের পরিবার। ঈদের খুশিতে তাদের পাশে থাকতে পারা আমাদের জন্য বড় আনন্দের বিষয়।”

উল্লেখ্য, প্রতি বছর ঈদ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, যার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০