শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মীয় উৎসব আল্লাহর সন্তষ্টি লাভের আশায় ও অন্যতম প্রধান পবিত্র ঈদুল ফিতর। সারাদেশের ন্যায়  সিরাজগঞ্জেও ধর্মীয় ভাবগান্ভীর্যে  উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দের কমতি ছিলনা শিশু থেকে শুরু করে বৃদ্ধাদের মুখে ছিল আনন্দের ছাফ ঈদের দিন মুসলমানরা জামাতের সংগে দুই রাকাত ওয়াজিব নামায  সকালে ঈদগাহ মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে এ ঈদের নামায  আদায় করেন।   এদিকে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানাধীন ৩৪২ টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল ফিতর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। সোমবার ( ৩১ মার্চ)  সিরাজগঞ্জে বিভিন্ন ঈদগাহ ময়দানে পূর্ববর্তী নির্ধারিত সময়েই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সিরাজগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয়  খাঁন সাহেবের মাঠ ঈদগাহ মাঠে জামায়াতে নামায আদায় করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, এছাড়াও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ ঈদগাহ মাঠে জামায়াতে নামায আদায় করেন ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ঈদগা মাঠের সর্বদা দায়িত্বে নিয়োজিত ও মাঠ সাজসজ্জা প্রস্তুতি কমিটির  আহবায়ক  খ, ম রকিবুল হাসান রতন, মো. নজরুল ইসলাম,  মো্  শাহীন ও এছাড়া আরো উপস্থিত ছিলেন  ইসলামিয়া সরকারি কলেজ মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আব্দুল্লাহ,  মো.আব্দুল মজিদ, মো. মুন্না শেখ, সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট,), মো. হাসান  আলী (বড্ড) প্রমূখ।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও  জাতির কল্যাণ শান্তি ও সমৃদ্ধি  কামনায় দোয়া ও  মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব হাফেজ মুফতি রুহুল আমীন। উল্লেখ্য ঃ এছাড়াও শহরের মালশাপাড়া কবরস্থান ঈদগাহ ময়দান,, রহমতগঞ্জ কবরস্থান ঈদগাহ ময়দান,  আমলা পড়া ঈদগাহ ময়দান, ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০