শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে  জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল

ফটোকার্ড

ঢাকা : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না।’ 

আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদের বৈঠক শেষে ড. আসিফ নজরুল যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 

সংস্কার বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এ কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলেও আইন উপদেষ্টা জানান। 

বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘এই বৈঠকে খোলামেলা আলোচনা চলাকালে উনাদের (বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের) হ্যাপি মনে হয়েছে। অনেক বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা সন্তুষ্ট বলেই মনে হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের কালবিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের (২০২৬) জুন মাসের কথা বলা হলেও এর মানে এটা নয় যে এ বছরের ডিসেম্বরে নির্বাচন হবে না। আমরা বলেছি, উল্লিখিত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’

নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। দেড় ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক চলে। দুপুর ২টার দিকে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনা থেকে বের হয়ে আসেন। 

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার এসময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০