সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। তারা পাবনার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। আহত অপর যাত্রী সুমন কুমার দাস (৪২) একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। সংঘর্ষের পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০