শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে আ’লীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট,): উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনকে উল্লাপাড়া পৌর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান কর্তৃক হামলা এবং শাহজাদপুর যুবদল কর্মী আজমির হোসেন বিপুল সরকারকে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সংক্ষিপ্ত  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২০ এপ্রিল)  সকসল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা বিএনপির আয়োজনে  সংক্ষিপ্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক   সাংবাদিক মোঃ হারুন অর রশীদ খান হাসান।
এসময়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা নিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি জামায়াতে ইসলামীকে বলতে চাই আপনারা ধর্মের সাথে প্রতারণা করেন এটা দেশের মানুষ জেনেছে, আপনাদের নেতা প্রতিষ্ঠাতা মওদুূদের ফাঁসি কেন হয়েছিলো। আপনারদের দলের জন্ম হয়েছিলো কোন দেশে আপনাদের দলের জন্ম পাকিস্তানে। এটা জনগণ জানে। জামাত সম্পর্কে বলতে গেলে অনেক সময়য় লেগে যাবে। জামাত ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে গেছে। বিএনপি মধ্যে সকল কিছু আছে। বিএনপি গণতন্ত্রের দল। বিএনপি ভোট ৩৫/৪০ পার্সেন্ট। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে জামাতকে সহযোগিতা করতে চান তাহলে আপনাদের মুখোশ খুঁলে দেওয়া হবে। সহ্য করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীতে রাষ্ট্রক্ষমতা যাবে বিএনপি ইনশাল্লাহ।
২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকৃষ্টতর স্বৈরশাসকের পতন আনন্দোলনে আমাদের দলের অনেক নেতাকর্মী মৃত্যু বরণ করেছে। বর্তমানে জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জানাচ্ছি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী,  ভিপি অমর কৃষ্ণ দাস,সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক  ভিপি শামীম, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ,
আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার),
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  এবং জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০