শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে মামা-মামি- মামাতো বোনকে গলা কেটে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার আলোচিত মামা, মামি ও মামাতো বোনকে জবাই করে হত্যার দায়ে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫ খ্রিঃ) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল জানান, রাজিব বর্তমানে পলাতক রয়েছেন। ২০২৪ সালের ৯ ডিসেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার হলেই সাজা কার্যকর হবে।

রাজিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে।

মামলার তদন্তে জানা যায়, ২০২৪ সালের ২৭ জানুয়ারি বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) এবং মেয়ে পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন বিকাশ সরকারের ভাগনে রাজিব। টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহত স্বর্ণা রানীর ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ মোবাইল ফোনে মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০