শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তেলজাতীয় ফসলের উৎপাদনে সেরা ৬ কৃষককে পুরস্কৃত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট): ” কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে ২০২৪:২০২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের  আওতায় তেলজাতীয় ফসল উৎপাদনকারী সেরা ৬ জন কৃষকের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ৬ জন কৃষকের হাতে  সনদ ও পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ নজরুল ইসলাম  বলেন,
তেলজাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ হয় ও আমদানি ব্যয়হ্রাস করা। স্বল্প মেয়াদী সরিষা, তিল, সূর্যমুখী, চীনবাদাম, সয়াবিন তেলজাতীয় ফসল উৎপাদন বা আবাদ আরো বৃদ্ধি করবেন। সরকার আপনাদের বীজ, সার প্রণোদনা দিচ্ছেন কৃষিবিভাগ আপনাদের পাশে রয়েছে সকল ধরনের সুযোগ -সুবিধা, সহায়তা ও উপকরণ দিচ্ছে তাই পতিত জমি বা জায়গা থাকলে সেখানে আপনারা তেলজাতীয় ফসল আবাদ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ  মুঃ আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাইদী রহমান, অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী,  

এসময়ে বিশেষ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, প্রমুখ,  উল্লেখ্যঃ   সিরাজগঞ্জ পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ৬ জন  ছাত্র-ছাত্রীদের হাতে বৃক্ষ তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ উপস্থিত  ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০