শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

কাজিপুরে যমুনা নদীতে  অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় যমুনা নদীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৩’লাখ ৫০’হাজার টাকা মূল্য মানের বিভিন্ন অবৈধ জাল জব্দ  ও তা পুড়িয়ে ধ্বংস করা হয় । 

সোমবার (২১এপ্রিল) সকাল হতে  দিনব্যাপি যমুনা নদীতে  পরিচালিত অভিযান সহায়তা করে  সিরাজগঞ্জ নৌ-পুলিশ ।  কাজিপুর উপজেলা মৎস্য অফিসার  হাসান মাহমুদুল হক বলেন,  কাজিপুর উপজেলার যমুনা নদীর দূর্গম  চরাঞ্চল তেকানি, শুভগাছা এবং গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদী সীমানা থেকে ১১০ সেট অবৈধ চায়না দুয়ারী জাল এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, যার বাজার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মৎস্য ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ সিরাজগঞ্জ নৌ-পুলিশ থানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায় যে, কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু অসাধু ব্যক্তি ও মহাজন অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জালসহ বিভিন্ন ক্ষতিকারক জাল দিয়ে মাছ শিকার করে আসছে, এতেকরে নদীতে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো ক্রিয়াশীল হতে আহ্বান জানান তারা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০